পোস্টগুলি

মন্দির তাসে দাগ না-লাগে, বার্তা মোদীর

ছবি
নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি ২৭ জুন ২০২১ ০৬:৩৬ অযোধ্যায় রামমন্দিরের জন্য জমি কেনাবেচায় বড় মাপের দুর্নীতির অভিযোগ উঠেছে। রামমন্দিরের ট্রাস্টে মোদী সরকারের নিযুক্ত আরএসএস নেতা ও স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে মন্দিরের জন্য তোলা চাঁদার অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। বিজেপি-র ‘তুরুপের তাস’ রামমন্দিরকে বিরোধীরাই হাতিয়ার করে ফেলছে দেখে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই মাঠে নামলেন। এই রামমন্দিরের কাজের অগ্রগতিকেই ২০২২-এ উত্তরপ্রদেশের ভোটে অন্যতম হাতিয়ার করতে চায় বিজেপি। সেই ভোটের ফল প্রভাব ফেলবে ২০২৪-এর লোকসভা ভোটেও। অযোধ্যার রামন্দির প্রসঙ্গে তাই কোনও বিরূপ আবহ তৈরি হোক, এটা একেবারেই চাইছেন না মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদী আজ তাই যোগী ও রাজ্য প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে অযোধ্যার সার্বিক উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন। সরকারি সূত্রের ব্যাখ্যা, মন্দির ঘিরে অযোধ্যায় উন্নয়নের কাজে যে তিনি স্বয়ং নজরদারি করছেন এবং কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রী কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছেন আজ। অযোধ্যায় নতুন শহর ও বিমানবন্দর গড়া, রেল স্টেশনের সম্প্রসারণের মতো যোগা...

নেপথ্যে মানচিনির দুরন্ত চাল, অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছল ইটালি

ছবি
  নিশানায়: ইটালির দ্বিতীয় গোল করার পথে পেসিনা। শনিবার। রয়টার্স ইউরো ২০২০ ইটালি ২ অস্ট্রিয়া ১ ইউরো ২০২০-তে প্রথম ম্যাচ থেকেই ইটালির ফুটবল মুগ্ধ করছে। রবের্তো মানচিনি ৪-৩-৩ ছকে দলকে খেলাচ্ছেন। ইটালি মানেই রক্ষণাত্মক ফুটবল, এই ধারণাটা সম্পূর্ণ বদলে দিয়েছেন। পাওলো রোসি, রবের্তো বাজ্জোদের আমলেও এত আক্রমণাত্মক ফুটবল খেলতে কখনও দেখিনি। শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটে উঠল ইটালি। নেপথ্যে কোচ মানচিনির দুরন্ত চাল। আমি নিজে রক্ষণে খেলতাম। তাই বরাবরই আমার ইটালির খেলা ভাল লাগত। কারণ, রক্ষণাত্মক ফুটবলকে ওরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। শনিবার রাতে ইউরো ২০২০-তে শেষ ষোলোয় অস্ট্রিয়ার খেলায় পুরনো ইটালির ছায়া দেখা গেল। ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ইটালির প্রথম একাদশে দেখে একটু অবাক হয়েছিলাম। ম্যানুয়েল লোকাতেল্লিকে বাদ দিয়ে দল সাজিয়েছেন মানচিনি। প্রত্যাশা মতোই অস্ট্রিয়ার কোচ ফ্রাঙ্কো ফোদা ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন। অঙ্কটা পরিষ্কার, এক) রক্ষণ মজবুত করে খেলতে হবে। কোনও অবস্থাতেই যাতে গোল করতে না পারে ইটালি। দুই) প্রতিআক্রমণে গোল করা চেষ্টা করা। ডেভিড আলাবার নেতৃত্বে ম্যাচের শুরু থেকে...

দেশে দ্বিতীয় তরঙ্গের মতো ভয়াবহ হবে না তৃতীয় তরঙ্গ, বললেন এমস প্রধান

ছবি
  ভারতে কোভিডের তৃতীয় তরঙ্গ এলেও তা দ্বিতীয় তরঙ্গের মতো ভয়াবহ হয়ে ওঠার সম্ভাবনা কম। তবে সে কথা ভেবে যাবতীয় কোভিড বিধি শিকেয় তুলে রাখা উচিত হবে না। বরং দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় তরঙ্গ মোকবিলার প্রস্তুতি নিতে হবে। দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)’-এর প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন।                                                                              গুলেরিয়া এনডিটিভি-কে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেছেন, “দ্বিতীয় তরঙ্গের চেয়ে তৃতীয় তরঙ্গ আরও ভয়াবহ হয়ে উঠবে কি না তা নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা, বিতর্ক হয়েছে। হয়ে চলেছে। আমার ধারণা, দ্বিতীয় তরঙ্গের মতো এতটা ভয়াবহ হবে না কোভিডের তৃতীয় তরঙ্গ।                                ...

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১,৭০০, শুধু কলকাতাতেই আক্রান্ত বেড়ে ৫১৩

ছবি
  নিজস্ব সংবাদদাতা কলকাতা ০২ এপ্রিল ২০২১ ২২:৫৮ রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৩৩। যেখানে এপ্রিলের প্রথম দিনে সংক্রমণ ছিল ১ হাজার ২৭৪। দৈনিক সংক্রমণের হার ৪.৯৪ শতাংশ থেকে বেড়ে একলাফে পৌঁছে গিয়েছে ৬.৪২ শতাংশে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ সর্বাধিক। দুই জেলায় যথাক্রমে ৫১৩ ও ৩৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৬৯২। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, আক্রান্তের নিরিখে প্রথম দুই স্থানে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরেই দক্ষিণ ২৪ পরগনা। সেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭৩। হাওড়ায় এই একই সময়ে আক্রান্ত হয়েছে ১৫৯ জন। বীরভুম জেলাতেও বাড়ছে সংক্রমণ। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫৮ জন। পশ্চিম বর্ধমান জেলাতে নতুন করে ৯২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। হুগলি জেলাতে শেষ ২৪ ঘণ্টায় ৮০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ১০৩। সামান্য বেড়ে দৈনিক পরীক্ষার সংখ্যাও। শেষ ২৪ ঘণ্...

‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’, তৃণমূলের প্রার্থী কৌশানীর ভিডিয়ো ভাইরাল

ছবি
নিজস্ব সংবাদদাতা কলকাতা ০৩ এপ্রিল ২০২১ ০১:২৪ ভোটপ্রচারে কৌশানী মুখোপাধ্যায়। নীলবাড়ির লড়াইয়ে কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা মুকুল রায়। ঘটনাচক্রে ‘মুকুল রায়’ নামের এক ফেসবুক পেজে কৌশানীর একটি ভিডিয়ো পোস্ট করা হয়ছে। যেখানে তৃণমূল প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, ‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’। আর কৌশানীর সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে ভাইরাল। যদিও কৌশানীর দাবি, যে অর্থে তিনি ওই ‘কথা’ বলেছেন তার ভুল ব্যাখ্যা করছে বিজেপি। অন্য দিকে মুকুলের দাবি, ওটা তাঁর ‘অফিশিয়াল পেজ’ নয়। তাই তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তৃণমূলও এ নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে ভোটারদের হুমকি দিচ্ছেন কৌশানী, এই অভিযোগ তুলে তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা করতে ছাড়ছে না বিজেপি। আনন্দবাজার ডিজিটাল যদিও ভাইরাল হওয়া ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োটি ভাইরাল হতেই ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সবিস্তারে মত জা‌নিয়েছেন কৌশানী। তাঁর অভিযোগ, বিজেপি-র আইটি সেল ওই ভিডিয়ো ছড়াচ্ছে। তিনি বলেন, ‘‘মা বোনেরা আছে, ভোটটা ভেবে দেবেন, এই কথাটা আমি হুমকির সুরে বলিনি। ইচ্ছা ক...

নেতৃত্ব পেয়েই নতুন লক্ষ্য স্থির করে নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ

ছবি
  নিজস্ব প্রতিবেদন কলকাতা ৩১ মার্চ ২০২১ ১৮:৫৭ নতুন দায়িত্ব ঋষভের সামনে। ফাইল ছবি দলের নামী-দামী ক্রিকেটারদের পিছনে ফেলে অধিনায়ক হয়েছেন  ঋষভ পন্থ । যে ভাবে অভিজ্ঞ ক্রিকেটারদের টপকে তাঁর মতো তরুণ ক্রিকেটারের উপর আস্থা রেখেছে দিল্লি ক্যাপিটালস, তাতে উচ্ছ্বসিত পন্থ। কাঁধে চোট পাওয়ায় এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন  শ্রেয়স আইয়ার । তাঁর জায়গায় মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে পন্থের নাম ঘোষণা করেছে। এ বারই প্রথম আইপিএলে অধিনায়কত্ব করবেন পন্থ। এর আগে দিল্লির রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিয়োয় পন্থ বলেছেন, “আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস। প্রতিদিন নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। আশা করি এ বছর শেষ সীমারেখাটাও অতিক্রম করব। দিল্লির সমর্থকদের উদ্দেশে বলছি, আমাদের সমর্থন করে যান।” ভিডিয়োর ক্যাপশনে পন্থ আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন কোচ রিকি পন্টিংকে। গত মরসুমে ফাইনালে উঠেছিল দিল্লি। পন্থের কথাতেই পরিষ্কার, এ বার তাঁদের চোখ ট্রফিতে।

সব সীমানা বন্ধ করে দেওয়া হল নন্দীগ্রামের, জল-স্থল-আকাশ থেকে নজরদারি

ছবি
  সোমনাথ মণ্ডল নন্দীগ্রাম ৩১ মার্চ ২০২১ ১৯:০৯ নিশ্ছিদ্র নিরাপত্তা নন্দীগ্রামে। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনের আগে বেশ কিছু দিন ধরেই নন্দীগ্রাম এলাকায় বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে আসছিল তৃণমূল। বুধবার সন্ধ্যায় কার্যত সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়েই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হল। যে ভাবে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় মহিলা সিআরপি নিয়োগ করা হয়েছে, একই ভাবে সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষীর নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। বুধবার থেকেই তাঁর জন্য ৪ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এবং ইভিএম গুলি যেখানে মজুত রাখা হয়েছে, সেই জায়গাগুলি বাদ দিয়ে নন্দীগ্রামের সর্বত্রই ১৪৪ ধারা জারি করেছে কমিশন। নামানো হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮। পূর্ব মেদিনীপুরের নিরাপত্তা আরও আটোসাঁটো করতে হলদিয়ায় পাঠানো হয়েছে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে থাকবেন খগেন্দ্রনাথ ত্রিপাঠী। ...