পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১,৭০০, শুধু কলকাতাতেই আক্রান্ত বেড়ে ৫১৩

ছবি
  নিজস্ব সংবাদদাতা কলকাতা ০২ এপ্রিল ২০২১ ২২:৫৮ রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৩৩। যেখানে এপ্রিলের প্রথম দিনে সংক্রমণ ছিল ১ হাজার ২৭৪। দৈনিক সংক্রমণের হার ৪.৯৪ শতাংশ থেকে বেড়ে একলাফে পৌঁছে গিয়েছে ৬.৪২ শতাংশে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ সর্বাধিক। দুই জেলায় যথাক্রমে ৫১৩ ও ৩৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৬৯২। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, আক্রান্তের নিরিখে প্রথম দুই স্থানে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরেই দক্ষিণ ২৪ পরগনা। সেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭৩। হাওড়ায় এই একই সময়ে আক্রান্ত হয়েছে ১৫৯ জন। বীরভুম জেলাতেও বাড়ছে সংক্রমণ। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫৮ জন। পশ্চিম বর্ধমান জেলাতে নতুন করে ৯২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। হুগলি জেলাতে শেষ ২৪ ঘণ্টায় ৮০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ১০৩। সামান্য বেড়ে দৈনিক পরীক্ষার সংখ্যাও। শেষ ২৪ ঘণ্...

‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’, তৃণমূলের প্রার্থী কৌশানীর ভিডিয়ো ভাইরাল

ছবি
নিজস্ব সংবাদদাতা কলকাতা ০৩ এপ্রিল ২০২১ ০১:২৪ ভোটপ্রচারে কৌশানী মুখোপাধ্যায়। নীলবাড়ির লড়াইয়ে কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা মুকুল রায়। ঘটনাচক্রে ‘মুকুল রায়’ নামের এক ফেসবুক পেজে কৌশানীর একটি ভিডিয়ো পোস্ট করা হয়ছে। যেখানে তৃণমূল প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, ‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’। আর কৌশানীর সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে ভাইরাল। যদিও কৌশানীর দাবি, যে অর্থে তিনি ওই ‘কথা’ বলেছেন তার ভুল ব্যাখ্যা করছে বিজেপি। অন্য দিকে মুকুলের দাবি, ওটা তাঁর ‘অফিশিয়াল পেজ’ নয়। তাই তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তৃণমূলও এ নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে ভোটারদের হুমকি দিচ্ছেন কৌশানী, এই অভিযোগ তুলে তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা করতে ছাড়ছে না বিজেপি। আনন্দবাজার ডিজিটাল যদিও ভাইরাল হওয়া ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োটি ভাইরাল হতেই ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সবিস্তারে মত জা‌নিয়েছেন কৌশানী। তাঁর অভিযোগ, বিজেপি-র আইটি সেল ওই ভিডিয়ো ছড়াচ্ছে। তিনি বলেন, ‘‘মা বোনেরা আছে, ভোটটা ভেবে দেবেন, এই কথাটা আমি হুমকির সুরে বলিনি। ইচ্ছা ক...