পোস্টগুলি

জানুয়ারি, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতে আন্তর্জাতিক যাত্রী উড়ান বন্ধ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, চলবে পণ্যবাহী বিমান

ছবি
নিজস্ব সংবাদদাতা কলকাতা ২৮ জানুয়ারি ২০২১ ২০:৪০ ভারতে আন্তর্জাতিক উড়ান চলাচলের ওপর নিষেধা়জ্ঞা আরও একমাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর তালিকাভুক্ত বিশেষ বিমানগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না। কোভিডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিজিসিএ তাদের নতুন নির্দেশিকায় বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে নির্ধারিত কিছু রুটে আন্তর্জাতিক বিমান চালাতে পারেঅতিমারির জন্য গত ২৩ মার্চ থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল ভারতে বন্ধ রয়েছে।  তবে মে মাস থেকে কিছু বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছে, যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’। এছাড়াও আমেরিকা, জাপান, ফ্রান্স, জার্মানি-সহ মোট ২৩টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। সেই দেশগুলির ক্ষেত্রেও বিমান চলাচলে ছাড় রয়েছে। জানা গিয়েছে, অতিমারির বছরে, অর্থাৎ ২০২০ সালে দেশের মধ্যে ৬ কোটি ৩০ লক্ষ মানুষ...