প্রথম মহিলা হিসেবে পুরুষদের প্রাক বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলিয়ে নজির
নিজস্ব সংবাদদাতা
তাঁর এই উত্তরণের পর আমেরিকা ফুটবল সংস্থার প্রধান রিক এডি বলেন, “ফিফা যে ভাবে মহিলা রেফারিদের সুযোগ দিচ্ছে সেটা এক কথায় অসাধারণ। আশা করি ভবিষ্যতে পুরুষদের বিশ্বকাপে অনেক মহিলা রেফারিকে দেখা যাবে।”
গত মরসুমে নেসবিট আমেরিকার লিগের (মেজর লিগ সকার) ১৮টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রতিযোগিতার ফাইনাল-সহ একাধিক ম্যাচে সহকারী রেফারি হিসেবে সাইড লাইনের বাইরে পতাকা নিয়ে কাজ করেছেন ৬ ফুট লম্বা এই মহিলা। এছাড়া অতীতে ভিডিয়ো রেফারি হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ফলে ২০১৬ সালেই ফিফা ব্যাজ আদায় করেন। এরপর সেই বছর অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, ২০১৮ সালে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ এবং ২০১৯ সালে মহিলা বিশ্বকাপে দুটো ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাথরিন নেসবিট। মেজর লিগ সকারের প্রধান রেফারি হাওয়ার্ড ওয়েব বলেছেন, “তিনি লম্বা, খুবই শান্ত ও বুদ্ধিমান। ফলে দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিতে পারে।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন